5:12 pm, Thursday, 9 July 2026

সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাটের কারণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, আটক-৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাঙ্গলবন্দর ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খাল জোরপূর্বক দখলের অভিযোগে কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড-এর তিন ব্যাক্তিকে আটক করা হয়েছে।
রোববার (১ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পেশকার আতাউর রহমান, সনমান্দী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামসহ সোনারগাঁ থানা পুলিশ।
সূত্রে জানা গেছে, লাঙ্গলবন্দ ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খালটি অবৈধভাবে বালি ফেলে ভরাট করছিলেন কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড এর লোকেরা।
স্থানীয়রা খাল ভরাটের এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমানকে অবগত করলে ওই দিন সকালেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান সরেজমিনে গিয়ে উপস্থিত হন। তিনি ঘটনার সত্যতা পেয়ে ও খাল ভরাটের দায়ে তিন ব্যক্তিকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করেন ও খাল থেকে দ্রুত বালি সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান জানান, সরকারি খাল ভরাটের অপরাধে তিন জনকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় ও খাল থেকে বালি সরিয়ে নিতে নিদের্শ দেয়া হয়েছে। এছাড়াও সবার জানা উচিত, সরকারি খাল ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ সরকারি খাল ভরাট ও দখল করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seventeen + one =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাটের কারণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, আটক-৩

Update Time : ০৭:৪৯:৫৭ pm, Sunday, ১ মার্চ ২০২৬