9:43 pm, Friday, 19 June 2026

সোহরাওয়ার্দী কলেজের কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় সোহরাওয়ার্দী কলেজের মিলনায়তন ভবনের দ্বিতীয় তলায় এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক রাজিব, প্রচার সম্পাদক জীবনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাজিব বলেন, কর্মচারীদের অনেকের বেতন ও বোনাস সীমিত হওয়ায় তারা সব সময় ইচ্ছামতো ঈদ উদযাপন করতে পারেন না। সে বিষয়টি বিবেচনায় নিয়ে ছাত্রশিবির প্রতি বছরই ঈদ উপলক্ষে কর্মচারীদের মাঝে সামান্য উপহার তুলে দেয়।

কলেজ শাখার সভাপতি মো. নুরুন্নবী বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সমন্বয়েই একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিবার হয়ে ওঠে। সেই পরিবারের অংশ হিসেবেই কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন বলেন, কলেজের কর্মচারীরা প্রতিদিন নীরবে ক্যাম্পাসের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের শ্রম ও আন্তরিকতায় ক্যাম্পাসের শৃঙ্খলা ও কার্যক্রম সচল থাকে। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 + sixteen =

About Author Information

রাবিতে র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধর

সোহরাওয়ার্দী কলেজের কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

Update Time : ১১:০৮:৩১ pm, Friday, ১৩ মার্চ ২০২৬