6:56 pm, Tuesday, 28 April 2026

মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে মেয়ের বাবা নিহত।

নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের মারধরে গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ২ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৌর চন্দ্র উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের ওমিনি চন্দ্রের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা গৌর চন্দ্র তার মেয়ে রাখি রানীর বিয়ে প্রায় ৬/৭ বছর আগে একই উপজেলার গাবনা গুদাইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে দেন। বিয়ের পর থেকেই রাখি তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন, তবে তার স্বামী ঢাকায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে রাখিকে তার শ্বশুর শ্রী তশুরাম, ভাশুর উৎপল, ননদ পুষ্পা রানী ও মনা রানীসহ পরিবারের অন্যান্য সদস্যরা নির্যাতন করে আসছিলেন। গতকাল আবারও রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং সারারাত তাকে ঘরে ঢুকতে দেওয়া দেয়নি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌর চন্দ্র তার ছেলে পলাশসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে গৌর চন্দ্র, তার ছেলে, মেয়ে ও স্ত্রীকে মারধর শুরু করে।
একপর্যায়ে গৌর চন্দ্র দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে গৌর চন্দ্রের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার ছেলে পলাশও আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪৫ মিনিটে গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ঘটনার সাথে জড়িত ২জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one + 14 =

About Author Information

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে মেয়ের বাবা নিহত।

Update Time : ০৯:৩২:১৬ pm, Thursday, ২ এপ্রিল ২০২৬