টেকনাফে পুড়িয়ে দিয়েছে বিএনপি অফিস » দৈনিক সবুজ বাংলা
০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে পুড়িয়ে দিয়েছে বিএনপি অফিস 

কক্সবাজারের টেকনাফে বিএনপির একটি ওয়ার্ড অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (৪ এপ্রিল) রাতে টেকনাফ পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে অফিসে আগুন দেয়। এতে অফিসের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, রাতের আঁধারে আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। এতে অফিসের সব গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

টেকনাফে পুড়িয়ে দিয়েছে বিএনপি অফিস 

আপডেট সময় : ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬