12:15 am, Saturday, 9 May 2026

মার্কিন জাহাজে হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক উপকূলের কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি। স্থানীয় সূত্রের বরাত দিয়ে তারা জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সতর্কতা উপেক্ষা করার পর ওই জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জাহাজটিকে থামার নির্দেশ দিয়েছিল। নির্দেশ অমান্য করায় হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

এই ঘটনার আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন। এর উদ্দেশ্য হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলো সরিয়ে নেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা। এ মিশনে যুক্তরাষ্ট্রের মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রায় ১৫ হাজার সেনা, শতাধিক বিমান, যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েনের কথা জানিয়েছে।

তবে ইরানের এই দাবিকে সরাসরি নাকচ করেছে সেন্টকম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, হরমুজ প্রণালীতে তাদের কোনো নৌযান হামলার শিকার হয়নি এবং ‘প্রজেক্ট ফ্রিডম’ বাস্তবায়নে তারা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষ্য, এই তথ্য ইরানের পক্ষ থেকেই সাজানো এবং এর কোনো বাস্তবতা নেই।

ঘটনাটি নিয়ে দুই পক্ষের বিপরীতমুখী অবস্থান নতুন করে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twelve − 7 =

About Author Information

Popular Post

 অস্থিরতা তৈরির চেষ্টা করছে হতাশাগ্রস্ত গোষ্ঠী: মির্জা ফখরুল

মার্কিন জাহাজে হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের

Update Time : ০৭:০৪:২০ pm, Monday, ৪ মে ২০২৬