9:14 pm, Friday, 8 May 2026

৯ মে শপথ নেবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মবার্ষিকীর দিন ৯ মে পশ্চিমবঙ্গে নতুন সরকার হিসেবে শপথ নেবে বিজেপি—এ তথ্য জানিয়েছেন দলটির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, ওই দিনই নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নরেন্দ্র মোদি-এর ইচ্ছা ও নির্দেশ অনুযায়ী এই দিনটি নির্ধারণ করা হয়েছে।

বিধানসভা নির্বাচনের প্রচারণার সময় একাধিকবার পশ্চিমবঙ্গ সফর করেন নরেন্দ্র মোদি। সর্বশেষ ব্যারাকপুরের সমাবেশে তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন, ৪ মে ফলাফল প্রকাশের পর ৯ মে নতুন সরকার শপথ নেবে।

নির্বাচনের ফল ঘোষণার পর নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে দেওয়া ভাষণেও মোদি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে বলেন, বিজেপির লক্ষ্য এমন এক বাংলা গড়া—“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতেই জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

নির্বাচনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের জন্য ভারতের নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে ফলাফল হস্তান্তর করবেন বলেও জানা গেছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 − three =

About Author Information

Popular Post

 অস্থিরতা তৈরির চেষ্টা করছে হতাশাগ্রস্ত গোষ্ঠী: মির্জা ফখরুল

৯ মে শপথ নেবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার

Update Time : ০৪:৫৪:৫৫ pm, Tuesday, ৫ মে ২০২৬