1:15 am, Saturday, 9 May 2026

ডা. ইউছুফ আলীর বিরুদ্ধে নেত্র নিউজে সংবাদ প্রকাশ, ভিত্তিহীন দাবি করে ঈদগাঁওতে সংবাদ সম্মেলন

পার্বত্য এলাকার ম্রো উপজাতি শিশুদের জোরপূর্বক ধর্মান্তর করার অভিযোগে মানবিক ডা. মো. ইউছুফ আলীর বিরুদ্ধে ‘নেত্র নিউজ’-এ প্রচারিত সংবাদকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (৫ মে) বিকেলে ঈদগাঁও বাস স্টেশনে সচেতন নাগরিক ও সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনভাবে ধর্ম পালন ও প্রচারের অধিকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের রয়েছে। জোর করে কাউকে ধর্মান্তরিত করার অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। তারা পাহাড়ের জনতাত্ত্বিক পরিবর্তনের চিত্র তুলে ধরে বলেন, পাহাড়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন এনজিও ও মিশনারিদের মাধ্যমে লক্ষাধিক উপজাতিকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছে, যা নিয়ে কেউ কথা বলছে না।

বান্দরবানে বর্তমানে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ১ লাখ ৩ হাজার ছাড়িয়েছে। অথচ গুটি কয়েক মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেই একটি মহল বিষয়টিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়।

​ বক্তারা দাবি করেন, ইসলাম সমগ্র মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে। শান্তির পথে আসা মানুষকে বাধাগ্রস্ত করতেই ডা. ইউছুফ আলীর মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ কর্মী মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ​আবদু শুক্কুর, ​সাংবাদিক সেলিম উদ্দিন, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সংবাদ কর্মী ​আতিকুর রহমান মানিক, ​নওমুসলিম ডা. মো. আবদুর রহমান চৌধুরী ও সাইম ত্রিপুরা।

​এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুর রহমান রাজু, ক্বারী মাওলানা রমজান আলী, মনির আহমদ, মো. জুবাইর এবং মো. তৌহিদ প্রমুখ।

এদিকে ৪ মে রাত দশটায় ঈদগাঁওতে একই ইস্যুতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ডাক্তার ইউসুফ আলী ও সাংবাদিক মাহবুবুল আলম মিনার।

ঈদগাঁও বাজারে আয়োজিত এ সম্মেলনে ‘নেত্র নিউজ’-এ প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাহাড়ে শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের এ ষড়যন্ত্র বন্ধে এবং ভিত্তিহীন সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনের আয়োজকরা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 + 11 =

About Author Information

Popular Post

 অস্থিরতা তৈরির চেষ্টা করছে হতাশাগ্রস্ত গোষ্ঠী: মির্জা ফখরুল

ডা. ইউছুফ আলীর বিরুদ্ধে নেত্র নিউজে সংবাদ প্রকাশ, ভিত্তিহীন দাবি করে ঈদগাঁওতে সংবাদ সম্মেলন

Update Time : ০৪:৫৭:০২ pm, Wednesday, ৬ মে ২০২৬