শ্রমিক কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্য জেলার শির্ষ শ্রমিক সংঘটনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ -স্কপ কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়।
আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব এম জসিম উদ্দিন কে নির্বাচিত করা হয়। জেলার ১২টি জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
১২ মে, মঙ্গলবার, হোটেল বীচ ওয়ের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের আহ্বায়ক করিম উল্লাহ সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ আসাদুল হক আসাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, কমরেড গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম নাজিম উদ্দীন, রফিকুল ইসলাম, সৈয়দ হাসান,মোহাম্মদ ইয়াকুব,ইরফানুল হক, ফরিদুল আলম, মোহাম্মদ রাশেদুর রহমান, প্রদিপ পাল প্রমুখ।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বাংলাদেশে শ্রমিক অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত একটি ঐতিহাসিক ও শীর্ষস্থানীয় যৌথ ট্রেড ইউনিয়ন মঞ্চ। ১৯৮৩ সালের ১৩ এপ্রিল প্রতিষ্ঠিত এই পরিষদ সামরিক শাসনের সময়ে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার ও দাবি আদায়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 






















