5:56 pm, Thursday, 11 June 2026

জামালপুরে হেফাজতে ইসলামের মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিশ্বব্যাপী মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ এবং ধর্মের নামে সহিংসতা রোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাইপাস এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলামের ৪নং আওনা ইউনিয়ন শাখার আয়োজনে এবং স্থানীয় আলেম-ওলামা ও সচেতন মহলের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানান এবং বিশ্বে চলমান মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, মানবতা ও ন্যায়ের প্রশ্নে কোনো ধরনের আপস করা যায় না। ধর্মের নামে সহিংসতা ও নিপীড়ন বন্ধে বিশ্ববাসীকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। তারা দ্রুত সময়ের মধ্যে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন, সরিষাবাড়ী গাড়াডোবা সিরাতুন নবী আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোখলেছুর রহমান, রসপাল এনামুল কবীর দারুলউলুম ক্বওমী মাদ্রাসার মুহতামীম মাওলানা খোরশেদ আলম, দৌলতপুর নূরানী ক্যাডেট মাদ্রাসার মুহতামীম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ আওনা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ফিরোজ উদ্দিন, দারুলউলুম হযরত আবুবকর (রা.) মাদ্রাসার মুহতামীম মাওলানা মো. সাদ্দাম হোসেন এবং গোয়ালবাথান দারুলউলুম ক্বওমী মাদ্রাসার মুহতামীম মুফতি মনির হোসেন।

এ সময় আওনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ আলী তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা মো. জিল্লুর রহমান।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

20 − three =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

জামালপুরে হেফাজতে ইসলামের মানববন্ধন

Update Time : ০৬:৫০:৩৯ pm, Friday, ২২ মে ২০২৬