5:31 pm, Wednesday, 17 June 2026

মেসিকে জড়িয়ে কাঁদলেন স্কালোনি, বললেন ‘তোমাকে অনেক ভালোবাসি’

বিশ্বকাপের প্রথম ম্যাচেই আবেগঘন এক মুহূর্তের জন্ম দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে হ্যাটট্রিক করা লিওনেল মেসি-কে বদলি করার পর আবেগ সামলাতে পারেননি তিনি।

কানসাসে অনুষ্ঠিত ম্যাচের ৮০তম মিনিটে মেসিকে তুলে মাঠে নামানো হয় তরুণ ফুটবলার নিকো পাজ-কে। মাঠ ছাড়ার পর ডাগআউটে ফিরে আসা মেসিকে জড়িয়ে ধরেন স্কালোনি। সে সময় আর্জেন্টাইন কোচের চোখে জল দেখা যায়।

ম্যাচ শেষে সেই মুহূর্তের কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, “আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি তাকে জড়িয়ে ধরেছি, চুমু খেয়েছি এবং বলেছি—তোমাকে অনেক ভালোবাসি। এর বাইরে আর কী বলব, আমি জানি না।”

মেসির বয়স এখন প্রায় ৩৯ বছর। বিশ্বকাপের পর তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নানা আলোচনা থাকলেও তিনি এবারও মাঠে নেমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, “সে যেদিন চলে যাবে, আমরা তাকে খুব মিস করব। তাই যতদিন সে আমাদের সঙ্গে আছে, ততদিন তাকে উপভোগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আবেগপ্রবণ হতে দেখা যায় মেসিকেও। প্রথম গোলের পর তার চোখে পানি দেখা যায়। তবে ম্যাচ শেষে তিনি জানান, বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়।

মেসি বলেন, “সত্যি বলতে, ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত কিছু কারণে গত কয়েকটা দিন আমার জন্য কঠিন ছিল। এই সময়ে সতীর্থ ও দলের সবাই আমার পাশে ছিল। তাদের সমর্থন আমাকে পরিস্থিতি কাটিয়ে উঠতে অনেক শক্তি দিয়েছে।”

বিশ্বকাপের শুরুতেই মেসির হ্যাটট্রিক এবং স্কালোনির আবেগঘন প্রতিক্রিয়া আর্জেন্টিনা শিবিরে বিশেষ এক আবহ তৈরি করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য এটি ছিল আত্মবিশ্বাসী এক সূচনা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

16 − ten =

About Author Information

মেসির হ্যাটট্রিকে মুগ্ধ বুবলী, বললেন— ‘মেসি এত ভালো খেলে কেন?’

মেসিকে জড়িয়ে কাঁদলেন স্কালোনি, বললেন ‘তোমাকে অনেক ভালোবাসি’

Update Time : ০৪:০৭:১৬ pm, Wednesday, ১৭ জুন ২০২৬