4:51 pm, Wednesday, 17 June 2026

জনসংখ্যাকে সম্পদে রূপান্তরে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের দুর্বলতা রাখা যাবে না। দেশের বিশাল জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদ হিসেবে বিবেচনা করে মানবসম্পদ উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে।

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বৃহৎ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়। এ জন্য শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি শিক্ষার প্রসারেও বিশেষ গুরুত্ব দিতে হবে।

ডিনস অ্যাওয়ার্ডকে একটি অর্থবহ স্বীকৃতি উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষা প্রদান নয়, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়াও। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং সমাজের জন্য কাজ করার মানসিকতা গড়ে তুলবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। পাশাপাশি সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষা বিষয়ে আরও মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ লক্ষ্যে সরকার পাঠ্যক্রম ও কারিকুলাম সংস্কারের কাজ শুরু করেছে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মোট ১০৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে কলা অনুষদ থেকে ২১ জন, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ১৬ জন, বিজ্ঞান অনুষদ থেকে ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ থেকে ২৯ জন, আইন অনুষদ থেকে ৩ জন এবং চারুকলা অনুষদ থেকে ৩ জন এই সম্মাননা লাভ করেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seven + 12 =

About Author Information

মেসির হ্যাটট্রিকে মুগ্ধ বুবলী, বললেন— ‘মেসি এত ভালো খেলে কেন?’

জনসংখ্যাকে সম্পদে রূপান্তরে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

Update Time : ০৩:৪৯:৪৫ pm, Wednesday, ১৭ জুন ২০২৬