ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশেষে শুরু করতে যাচ্ছে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া।
আগামী ১৭ জুন (বুধবার) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশন ও অনলাইনে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন ম্যাচটি সম্প্রচার করবে।
এ ছাড়া স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসে সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি, টফি, বায়োস্কোপ ও আইস্ক্রিন প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে। পাশাপাশি স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করার সুযোগ থাকছে।
প্রথম ম্যাচেই জয় দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করতে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দিতে প্রস্তুত আলজেরিয়াও।
শু/সবা
সবুজ বাংলা ক্রীড়া ডেস্ক 
























