কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তারাই ঝুঁকির মধ্যে পড়বে বলে সতর্ক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) অধিনায়ক নয়মুল হাসান।
রোববার (২১ জুন) মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নয়মুল হাসান বলেন, বিশেষ করে ২৩ জুনকে কেন্দ্র করে কেউ যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের আগেই বার্তা দেওয়া হয়েছে যাতে তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে।
তিনি বলেন, “যদি তারা আমাদের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তাহলে তারাই নিজেরা ঝুঁকির মধ্যে থাকবে।”
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেল নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ১৪টি মামলা রয়েছে।
শু/সবা
নিজস্ব প্রতিবেদক: 























