9:36 pm, Saturday, 20 June 2026

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর আশ্বাস

আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২০ জুন) পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য না দিয়ে জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। খুব শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।

রেল যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-পাবনা রুটে চলাচলের জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী মাসে কোচ এসে পৌঁছালে আগস্ট মাসেই অগ্রাধিকার ভিত্তিতে পাবনার সঙ্গে ঢাকার সরাসরি ট্রেন যোগাযোগ চালু করা হবে।

তিনি আরও জানান, ঢাকার সঙ্গে সহজ যোগাযোগের জন্য আরিচা-খাসচর সড়ক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজও শুরু হয়েছে।

মতবিনিময় সভায় পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 + 4 =

About Author Information

রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর আশ্বাস

Update Time : ০৫:১৬:২৯ pm, Saturday, ২০ জুন ২০২৬