9:35 pm, Saturday, 20 June 2026

বাংলাদেশের জনগণের আর্জেন্টিনার প্রতি আগ্রহ ও সমর্থনকে বিশ্বব্যাপী তুলে ধরতে চায় আর্জেন্টিনা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত জানান, বিশ্বকাপে বাংলাদেশের জনগণের আর্জেন্টিনার প্রতি আগ্রহ ও সমর্থনকে বিশ্বব্যাপী তুলে ধরতে চায় আর্জেন্টিনা। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের পুলিশের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের জনগণের ফুটবলপ্রীতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার বিষয়ে রাষ্ট্রদূতের আগ্রহের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × 2 =

About Author Information

রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

বাংলাদেশের জনগণের আর্জেন্টিনার প্রতি আগ্রহ ও সমর্থনকে বিশ্বব্যাপী তুলে ধরতে চায় আর্জেন্টিনা

Update Time : ০৬:৪৪:৩২ pm, Saturday, ২০ জুন ২০২৬