9:43 pm, Tuesday, 28 April 2026

ঝিনাইদহে নানা আয়োজনে  মহান বিজয় দিবস উদযাপন

ঝিনাইদহে  নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়। সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের করে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সকাল সকাল ৭ টায় স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পরে পুলিশ সুপার আজিম উল আহসান, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি, সরকারি দপ্তর,  লেডিস ক্লাব,বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন , ঝিনাইদহ জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ঝিনাইদহ বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ষ্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকালে জেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদের মধ্যে প্রীতি ফুটবল এবং মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

13 − 9 =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ঝিনাইদহে নানা আয়োজনে  মহান বিজয় দিবস উদযাপন

Update Time : ০৯:৫৪:৩৬ pm, Saturday, ১৬ ডিসেম্বর ২০২৩