দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলামের ছেলে মারুফুল ইসলাম ঝলক ও সাবেক এমপি কায়সারর হাসনাতের সহধর্মিনী রুবিনা সুলতানা। আজ মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের শেষ দিনে তারা তাদের মনোনয়নপত্রগুলো প্রত্যাহার করেন। তারা তিন জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন।
এরফান হোসেন দীপ এবার জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দল তাকে মনোনয়ন না দেয়ায় তিনি আওয়ামীলীগের ঘোষনা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে ছিলেন। এবার সোনারগাঁ থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়া হয় সাবেক এমপি কায়সার হাসনাতকে।
এ ব্যাপারে এরফান হোসেন দীপ জানান, তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন দল তাকে মনোনয়ন না দেয়ায় দলের সিদ্বান্তনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু তার চাচাতো ভাই সাবেক এমপি কায়সারকে নৌকার মনোনয়ন দেয়ার তার পরিবারের সিদ্বান্তনুযায়ী তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করে নেন।

























