3:24 pm, Thursday, 30 April 2026

কুড়িগ্রাম রংপুর রেললাইনের নাট খুলে নিয়েছে দূর্বৃত্তরা

কুড়িগ্রাম রাজারহাট উপজেলার কুড়িগ্রাম রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকার রেল সেতুর লাইনের ১০টি হুক বোল্ট( নাট) চুরি করে নিয়েছে দূর্বৃত্তরা।মঙ্গলবার ১৯ শে ডিসেম্বর বিকেলে কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মোঃ শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও রেলসুত্রে জানা যায়, কুড়িগ্রাম রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভুমি এলাকায় অবস্থিত রেলসেতুর উপরের স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে যায়।এ ঘটনায় দুপুরে রেল ওয়েম্যান কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টারকে খবর দিলে তারা উপস্থিত হয়ে রেল লাইনের কাজ শুরু করে।
এঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার শামসুজ্জোহা বলেন,হারিয়ে যাওয়া নাটকগুলোর স্থলে নতুন নাট বসানো হয়েছে।এখন রেল চলাচলে কোন সমস্যা নেই।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ঘটনা স্থল পরিদর্শন করেছি।রেল বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি, নাট চুরির বিষয়টি নাশকতা সৃষ্টি নয়, নাটগুলো কেউ চুরি করে নিয়েছে। ঘটনাস্থলে রেল বিভাগ কাজ করছে।
জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত নাট ছিল না। সেখানে নাট চুরি হয়েছে প্রাথমিকভাবে মনে হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। #
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × 4 =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

কুড়িগ্রাম রংপুর রেললাইনের নাট খুলে নিয়েছে দূর্বৃত্তরা

Update Time : ০৭:৩৯:৩৩ pm, Tuesday, ১৯ ডিসেম্বর ২০২৩