8:46 pm, Tuesday, 28 April 2026

মাশরাফির টানে ভোলা থেকে নড়াইলে বিশেষ চাহিদাসম্পন্ন যুবক

জনপ্রিয় ক্রিকেট তারকা ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজার প্রতি ভালোবাসার টানে ভোলার চরফ্যাশন থেকে নড়াইলে ছুটে এসেছেন রাজীব নামে এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবক। বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ভোলার চরফ্যাশনে থেকে নড়াইলে এসে পৌঁছান তিনি।
রাজীব বলেন, আমার বয়স যখন ১০ বছর তখন থেকে ভাইয়ের (মাশরাফি) খেলা দেখি। আমার জীবনের শখ ছিল ভাইয়ের সাথে একবার দেখা করব। ভাইয়ের সাথে দেখা করতেই আমি এসেছি। চরফ্যাশন আসার সময়ে নিজস্ব অর্থায়নে দশ হাজার লিফলেট  থেকে ছাপিয়ে এনেছি ভাইকে ভালোবেসে। মাশরাফি ভাইয়ের খেলা আমি অনেক পছন্দ করি। ভাই জনগণকে কাছে টেনে নেন, তার কোনো অহংকার নেই। এসব দেখে আমি ছুটে এসেছি। এরপর ভাইয়ের বাসায় গিয়েছি। মাশরাফি ভাইয়ের বাবা আমাকে আশ্রয় ও খাবার দিয়েছেন।
তিনি আরও বলেন, মাশরাফি ভাইয়ের ভক্ত সারা দেশেই আছে। আমি চরফ্যাশন থেকে ছুটে এসেছি ভাইয়ের ভালোবাসার টানে। আমাকে একবার যদি ভাইয়ের সাথে দেখা করিয়ে দেন, আমার জীবন ধন্য। টাকা দিয়ে ভালোবাসা বিক্রি হয় না। আমি টাকা নেব না।
এ ব্যাপারে জানতে মাশরাফি বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠ একজনের সাথে কথা বলে জানা যায়, ভোলা থেকে আসা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেটির থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাকে কিছু টাকাও দিয়েছিলেন স্বপন কাকা। তবে তিনি তা নেননি। তিনি মাশরাফি ভাইকে ভালোবেসে নির্বাচনী প্রচারণা করছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nine − 5 =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

মাশরাফির টানে ভোলা থেকে নড়াইলে বিশেষ চাহিদাসম্পন্ন যুবক

Update Time : ১২:০৯:১২ pm, Friday, ২২ ডিসেম্বর ২০২৩