11:03 pm, Tuesday, 28 April 2026

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করিলে প্রার্থীতা বাতিল করা হতে পরে: ইসি- রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন আমাদের কাছে সব প্রার্থীই সমান। যিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করিবে তাকে সর্বনিম্ন ২০ হাজার থেকে ১ লাখ টাকা জরিমানা এমনকি প্রার্থিতাও বাতিল করে দেওয়া হতে পারে।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ভোটাররা কোনো বাধা ছাড়া কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আচরণবিধি ভাঙলে সর্বনিম্ন ২০ হাজার থেকে ১ লাখ টাকা জরিমানা ও প্রার্থিতা বাতিল করা হতে পারে। আবার যদি কেউ ভয় দেখান বা হুমকি-ধামকি দেন, তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুসারে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু বলেন, আমার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে শুক্রবার শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তবে তার শাস্তির উপর অনেকটা নির্ভর করছে নৌকা প্রতীকের সমর্থকদের অপরাধ প্রবণতা। বিষয়টি ইসিকে জানিয়েছে।

সিরাজগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট বলেন, আশা করছি নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের পরিবেশ করবে। সেই আস্থা রেখেই সমস্যার কথা জানিয়েছি৷

জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে জেলার প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eight + 10 =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করিলে প্রার্থীতা বাতিল করা হতে পরে: ইসি- রাশেদা

Update Time : ০৭:২৬:০৬ pm, Saturday, ২৩ ডিসেম্বর ২০২৩