12:18 am, Wednesday, 29 April 2026

বিয়েতেও এত আনন্দ করিনাই, নির্বাচনে যত আনন্দ করছি: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, বিয়েতেও এত আনন্দ করিনাই, নির্বাচনে যত আনন্দ করছি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে নাসিক ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী জনসংযোগে এসে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমি গতবারও ভোট চাইনি, এবারো চাইবো না। আমি মনে করি আপনার জ্ঞান আমার চেয়ে বেশি। কোনটা ভালো, কোনটা খারাপ আপনি জানেন। আমার কাজ আমি করে যাবো, কবুল করবেন আল্লাহ। পৃথিবীর সব মানুষ আমার পক্ষে থাকলেও আল্লাহ বিপক্ষে থাকলে আমি কিছুই করতে পারবো না। আমার বাবা ও দাদা সবাই এমপি ছিলেন। অনেকে রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয়। আমরা রাজনীতিকে ইবাদত হিসেবে নিয়েছি। আমরা মানুষের জন্য কাজ করি। মানুষের জন্য কাজ করলে আল্লাহ যদি খুশি হন আপনারাও খুশি হবেন। আমরা ১২-১৫ হাজার কোটি টাকার কাজ করেছি এই এলাকায়। আমি কিছু করিনি। আল্লাহর হুকুমে শেখ হাসিনার ওসিলায় আমরা এগুলো করতে পেরেছি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ অফিস তালাবদ্ধ প্রসঙ্গে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিস তালাবদ্ধ কিনা আমার জানা নেই। আমি নির্বাচন করছি, মানুষের ঘরে ঘরে যাচ্ছি, আওয়ামী লীগ  অফিসে যাওয়ার সময় আমার নাই। আমি আনন্দঘন পরিবেশে নির্বাচনী প্রচারণা করছি, আপনারা ত দেখছেনই। আর রূপগঞ্জে সংঘর্ষ হয়েছে। নির্বাচনে এটা হতেই পারে। তবে এটা হওয়া উচিত না। পুলিশ সুপার, নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তার এ বিষয়ে নজর রাখা উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty + 17 =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

বিয়েতেও এত আনন্দ করিনাই, নির্বাচনে যত আনন্দ করছি: শামীম ওসমান

Update Time : ০৮:০২:৩৫ pm, Saturday, ২৩ ডিসেম্বর ২০২৩