12:37 pm, Wednesday, 17 June 2026

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার টাকা

গেল এক সপ্তাহে নজিরবিহীনভাবে কয়েকদফা বেড়েছে স্বর্ণের দাম। এবার এক লাফে ১৪ হাজার ৬৩৮ টাকা কমেছে মহামূল্যবান এই ধাতুর দাম। তিন লাখ টাকার দিকে ছুটতে থাকা সোনা শুক্রবার সকালেই এ দরপতন হয়। ফলে সকাল থেকে দেশের বাজারে সোনা প্রতিভরি ২ লাখ ৮৬ হাজার টাকা বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে সোনার দাম কমিয়েছে। এরআগে গতকাল বৃহস্পতিবার সোনার দাম বেড়েছিল ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা। এই দাম ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। সব মিলিয়ে চলতি মাসে ভরিতে বেড়েছে ৬১ হাজার টাকা। করোনার পর গত পাঁচ বছরে দেশে-বিদেশে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি ১ লাখ টাকায় পৌঁছায়। গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত বৃহস্পতিবার আড়াই লাখ টাকা পেরিয়ে যায় সোনার দাম। আজ দাম কমার কারণে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। একইভাবে ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কমেছে ভরিপ্রতি যথাক্রমে ১৩ হাজার ৯৯৭ ও ১১ হাজার ৯৫৬ টাকা। তাতে ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা ভরি। আর ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২২ হাজার ২৪ টাকা। এদিকে সনাতন পদ্ধতির সোনার ভরি আজ ১০ হাজার ২০৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা। জুয়েলার্স সমিতি বলেছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। তবে মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে সোনার দর পতন। গতকাল প্রতি আউন্স সোনার দাম একপর্যায়ে বেড়ে হয়েছিল ৫ হাজার ৫৮২ ডলার। তবে আজ দাম কমে ৫ হাজার ২০০ ডলারের ঘরে নেমেছে। তারপরই মূলত সোনার দাম কমানোর ঘোষণা দেয় সমিতি।

এমআর/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten + 13 =

About Author Information

M Rahman

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগনির্ণয় যন্ত্র বছরের পর বছর অচল

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার টাকা

Update Time : ১০:২৬:৪৪ pm, Friday, ৩০ জানুয়ারী ২০২৬