1:50 pm, Saturday, 20 June 2026

ঈদগাঁও খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়া এলাকায় ঈদগাঁও খাল থেকে বল্লভ দে (৩২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে স্থানীয়রা খালে একটি মরদেহ ভাসতে দেখে ঈদগাঁও থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, নিহত বল্লভ দে স্থানীয় বঙ্কিম বাজার এলাকার মিলন দে’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বল্লভ দে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সোমবার রাত আনুমানিক ১টার দিকে তিনি সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। ভোরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেন। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

জালালাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন জানান, দুপুরে ঈদগাঁও খালের ছাতিপাড়া এলাকায় তার মরদেহ ভাসতে দেখা যায়।

স্থানীয় ব্যবসায়ী গিয়াস উদ্দিন বলেন, বল্লভ দে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং স্থানীয় একটি হোটেলে পানি সরবরাহের কাজ করতেন। তিনি বিবাহিত ছিলেন।

ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। প্রতিবেদন সম্পন্ন হওয়ার পর আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 + eighteen =

About Author Information

রাবিতে র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধর

ঈদগাঁও খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

Update Time : ০৬:১২:৪৪ pm, Tuesday, ১৬ জুন ২০২৬