12:21 pm, Saturday, 20 June 2026

সবুজায়নের লক্ষ্যে রায়গঞ্জে সাজু ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাজু পল্লী উন্নয়ন ও মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার ২ নং সোনাখাড়া ইউনিয়নের ঐতিহাসিক জয়সাগর পাড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের কর্ণধার ও বৃক্ষপ্রেমী মো. সাজু আহমেদের উদ্যোগে ঘোষিত ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিনের কার্যক্রমের মধ্য দিয়ে এ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন ২ নং সোনাখাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল মোন্নাফ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty − 7 =

About Author Information

রাবিতে র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধর

সবুজায়নের লক্ষ্যে রায়গঞ্জে সাজু ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

Update Time : ০৪:২৩:০৫ pm, Tuesday, ১৬ জুন ২০২৬