6:36 am, Thursday, 9 July 2026

মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বিকেলে

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। বৈঠকে মন্ত্রিপরিষদ সদস্য ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস শুরু করবেন প্রধানমন্ত্রী।

সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়েই মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অংশ হিসেবেই আজকের এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

8 + 7 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বিকেলে

Update Time : ১১:১৫:৪৪ am, Wednesday, ১৮ ফেব্রুয়ারী ২০২৬