১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে তিনি গত বছরের ২৫ ডিসেম্বর জনগণের উদ্দেশ্যে জানিয়েছিলেন, “আই হ্যাভ এ প্ল্যান।” ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে তিনি তার পরিকল্পনার অনেক দিক জনগণের সামনে তুলে ধরেছিলেন। ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ বিএনপি সরকারের হাতে এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সব অঙ্গীকার পূরণের দায়িত্ব সরকারের। তিনি জানান, “আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এই যাত্রাপথে ভবিষ্যতেও আমরা আপনার অব্যাহত সমর্থন প্রত্যাশা করি।”

সরকারপ্রধান আরও বলেন, নবগঠিত সরকারের প্রতি দেশের সবাই সমান অধিকার রাখে, তা ভোট দিয়েছে বা দেয়নি। “বিএনপি সরকার বিশ্বাস করে, দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার সমান।”

তিনি দেশবাসীর জন্য দোয়া করেন, “আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন। আল্লাহ আমাদের সব ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন।”

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বাকৃবির সেরা ১০ গবেষকের সঙ্গে আইকিউএসি’র মতবিনিময় ও সংবর্ধনা

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

আপডেট সময় : ১০:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬