2:12 pm, Thursday, 9 July 2026

আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ফলে আজ (বুধবার) দিবাগত শেষরাত থেকে সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা রোজা পালন শুরু করবেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

ধর্মমন্ত্রী জানান, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয় অফিস, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (SPARRSO) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে, বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে।

তিনি আরও বলেন, সেই হিসেবে আগামী ২৬ রমজান, ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে, ইনশাআল্লাহ।

জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ এ সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী নিজেই। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

রমজান মাস উপলক্ষে দেশব্যাপী মসজিদগুলোতে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি ও সংযমের মাস শুরু করতে প্রস্তুত।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × four =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

Update Time : ০৮:৫১:১৮ pm, Wednesday, ১৮ ফেব্রুয়ারী ২০২৬