3:43 am, Friday, 10 July 2026

প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর অভিযানে নিহত ১১

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল ও ক্যারিবিয়ান সাগরে তিনটি সন্দেহভাজন মাদকপাচারকারী নৌযানে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে মোট ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

মার্কিন নৌবাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাতে পূর্ব প্রশান্ত মহাসাগরে দুটি এবং ক্যারিবিয়ান সাগরে একটি সন্দেহজনক নৌযানে হামলা চালানো হয়। এতে পূর্ব প্রশান্ত মহাসাগরের দুই নৌযানে থাকা আটজন এবং ক্যারিবিয়ান সাগরের নৌযানে থাকা তিনজন নিহত হন। নিহত সবাই পুরুষ।

মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা দক্ষিণাঞ্চলীয় কমান্ড (U.S. Southern Command) অভিযানের তথ্য নিশ্চিত করে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।

২০২৫ সালের আগস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, পূর্ব প্রশান্ত ও ক্যারিবিয়ান সাগরপথে বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। এর পরপরই সেপ্টেম্বর থেকে ওই দুই অঞ্চলে নজরদারি ও অভিযান জোরদার করে দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধীন নৌবাহিনী।

বিবিসির তথ্যমতে, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে ৪০ বারের বেশি অভিযান পরিচালনা করেছে মার্কিন নৌবাহিনী।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 − four =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর অভিযানে নিহত ১১

Update Time : ০৯:১৩:৪৮ pm, Wednesday, ১৮ ফেব্রুয়ারী ২০২৬