চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আহলান সাহলান মাহে রহমান স্লোগানে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়ে এ মিছিল করা হয়।
আনন্দ মিছিলটি মাগরিবের নামাজের পর চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ চাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে বুদ্ধিজীবী চত্বরে শেষ হয়। এ সময় রমজানে মাসের পবিত্রতা রক্ষা করতে মুসলমানদের প্রতি ও সবার প্রতি আহ্বান জানান চাকসুর প্রতিনিধিরা।
মিছিলে অংশ নেওয়া আজহার উল ইসলাম বলেন, আমরা রমজান মাসে যেন পবিত্রতা রক্ষা করতে পারি সেজন্য সবার কাছে আহ্বান জানিয়ে রমজানের স্বাগত এ মিছিল করেছি।
এ ছাড়াও মিছিলের শেষে দুনিয়ার শিল্পীগোষ্ঠীর সহায়তায় একটি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেন।
শু/সবা
























