১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাকসুর সাংস্কৃতিক সন্ধ্যা ও মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আহলান সাহলান মাহে রহমান স্লোগানে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়ে এ মিছিল করা হয়।
আনন্দ মিছিলটি মাগরিবের নামাজের পর  চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ চাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে বুদ্ধিজীবী চত্বরে শেষ হয়। এ সময় রমজানে মাসের পবিত্রতা রক্ষা করতে মুসলমানদের প্রতি ও সবার প্রতি আহ্বান জানান চাকসুর প্রতিনিধিরা।
মিছিলে অংশ নেওয়া আজহার উল ইসলাম বলেন, আমরা রমজান মাসে যেন পবিত্রতা রক্ষা করতে পারি সেজন্য সবার কাছে আহ্বান জানিয়ে রমজানের স্বাগত এ মিছিল করেছি।
এ ছাড়াও মিছিলের শেষে দুনিয়ার শিল্পীগোষ্ঠীর সহায়তায় একটি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেন।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

বাকৃবির সেরা ১০ গবেষকের সঙ্গে আইকিউএসি’র মতবিনিময় ও সংবর্ধনা

মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাকসুর সাংস্কৃতিক সন্ধ্যা ও মিছিল

আপডেট সময় : ১১:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬