11:04 pm, Wednesday, 8 July 2026

চবি উস্ প্রাইমারি এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ছবি: সবুজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিস (উস্) প্রাইমারি এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত উস্ প্রাইমারি এন্ড হাইস্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, উস্ প্রাইমারি এন্ড হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি এবং পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা আর স্কুলের প্রাণ এই ছোট্ট শিশুরা। তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে তাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, তোমরা ভালোভাবে পড়াশোনা করে একদিন এ বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করবে—এটাই প্রত্যাশা।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এক সময় আমরাও এদের মতো ছোট ছিলাম। এখনকার প্রজন্ম অনেক স্মার্ট। আগের চেয়ে সুযোগ-সুবিধাও অনেক বেড়েছে। আজকের আয়োজন ও ছোট্ট শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে তিনি আনন্দ প্রকাশ করেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
উস্ প্রাইমারি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক দিলরুবা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক রেশমা আক্তার। এসময় স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nine − six =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

চবি উস্ প্রাইমারি এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Update Time : ০৭:৩৪:৩৮ pm, Tuesday, ১৭ ফেব্রুয়ারী ২০২৬