4:32 am, Friday, 10 July 2026

১৬ বছর বয়স থেকেই এনআইডি নিবন্ধনের সুযোগ দিল ইসি

দেশের নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ আরও সম্প্রসারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হওয়া বাংলাদেশি নাগরিকরা জাতীয় পরিচয় নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)–এর ধারা ৫ অনুযায়ী আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে অথবা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্বাচন কমিশন সম্মতি প্রদান করেছে। এর ফলে এখন থেকে সারা দেশের স্থানীয় নির্বাচন অফিসগুলোতে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৬ বছর বয়সীরা এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও পরিপত্রে জানানো হয়।

এর আগে সাধারণত ভোটার হওয়ার যোগ্যতা অর্জন, অর্থাৎ ১৮ বছর বয়স পূর্ণ হলেই নাগরিকরা এনআইডির জন্য আবেদন করতে পারতেন। তবে নাগরিক সেবা সহজ করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন কাজে এনআইডির প্রয়োজনীয়তা বাড়ায় বয়সসীমা কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি জানায়, ১৬ বছর বয়সে নিবন্ধিত হলেও সংশ্লিষ্ট নাগরিকরা ভোটার হিসেবে গণ্য হবেন ১৮ বছর পূর্ণ হওয়ার পর।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eleven − six =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

১৬ বছর বয়স থেকেই এনআইডি নিবন্ধনের সুযোগ দিল ইসি

Update Time : ০৭:৪০:৪৩ pm, Sunday, ২২ ফেব্রুয়ারী ২০২৬