বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি ২০২৫ সালের সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জন কবি, লেখক ও গবেষককে এই সম্মান দেওয়া হচ্ছে।
পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন—
কবিতা: মোহন রায়হান
কথাসাহিত্য: নাসিমা আনিস
প্রবন্ধ/গদ্য: সৈয়দ আজিজুল হক
শিশুসাহিত্য: হাসান হাফিজ
অনুবাদ: আলী আহমদ
গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী
মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য: মঈদুল হাসান
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সুপারিশ এবং নির্বাহী পরিষদের অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করবেন।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 























