দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর প্রাসাদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। শনিবার সকালে চালানো এই আকস্মিক হামলায় তেহরানজুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় একযোগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের আবাসস্থলকে লক্ষ্য করে আঘাত হানা হয়।
স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, আয়াতুল্লাহ খামেনির প্রাসাদটি পুরোপুরি ধসে পড়েছে। ভবনটির চারপাশ কালো ধোঁয়া ও পোড়া চিহ্নে ঢেকে গেছে, যা সেখানে সংঘটিত শক্তিশালী বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ বহন করে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া প্রাসাদটি ইরানের ক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত ছিল।
শু/সবা
























