12:36 pm, Tuesday, 28 April 2026

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

প্রায় ১৯ মাস বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এই ভবনেই অবস্থান করছিলেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের পর ড. ইউনূস তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যমুনা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। তিনি জানান, কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যমতে সাবেক প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ভবনটি ছেড়ে গেছেন এবং সেখানে থাকা তার কিছু ব্যক্তিগত মালপত্রও সঙ্গে নিয়ে গেছেন।

জানা গেছে, বিকেল সোয়া ৩টার দিকে ড. ইউনূস যমুনা ছেড়ে যান। এ সময় গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন। যমুনার কর্মকর্তা-কর্মচারীরা তাকে বিদায় জানান এবং তিনি সবার সঙ্গে কুশল বিনিময়ের পর গাড়িতে উঠে চলে যান।

রাষ্ট্রীয় অতিথি ভবন ছাড়ার পর এখন থেকে ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান-এ অবস্থিত নিজের ব্যক্তিগত বাসভবনে অবস্থান করবেন বলে জানা গেছে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × 5 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

Update Time : ০৮:১৫:১৪ pm, Saturday, ২৮ ফেব্রুয়ারী ২০২৬