9:09 pm, Wednesday, 8 July 2026

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করেছে দোহার বাংলাদেশ দূতাবাস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজের বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। বিপদ কাটতে না পারা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া বারণ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী চলার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইন অনুযায়ী দণ্ডনীয়, তাই প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten + 7 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

Update Time : ০৪:৩৮:১৩ pm, Saturday, ২৮ ফেব্রুয়ারী ২০২৬