8:34 am, Thursday, 18 June 2026

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

ওয়াকার-উজ-জামান কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন এবং ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

রোববার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা সেনানিবাস-এ অবস্থিত কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান বলেন, আর্মি মেডিকেল কলেজ এবং নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লা তথা দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এর আগে ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের এরিয়া সদর দপ্তরে ৫ একর জমির ওপর কলেজটির একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বর্তমানে সেনানিবাসে ৭ দশমিক ৭ একর জমির ওপর নির্মিত স্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে কলেজটির নতুন যাত্রা শুরু হলো।

বর্তমানে কলেজটিতে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ-বিদেশে কর্মরত রয়েছেন।

এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিধি আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজ ও হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

8 − seven =

About Author Information

মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

Update Time : ০৫:১৩:৩৩ pm, Sunday, ১৫ মার্চ ২০২৬