নীলফামারী সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে (১৭জুন) শহরের হাড়োয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত, যুগ্ম আহবায়ক মশিউর রহমান উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসেবে ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে কর্মসুচির অংশ হিসেবে।
শু/সবা
নীলফামারী প্রতিনিধি 






















