9:37 am, Sunday, 21 June 2026

ঈদের ছুটিতে বন্ধ ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের পাশে বাকৃবি ছাত্রদল

ঈদের ছুটিতে শিক্ষার্থীদের অনুপস্থিতিতে প্রায় জনশূন্য হয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস। এ সময় খাবারের অভাবে থাকা প্রাণীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির আহ্বায়ক মো. আতিকুর রহমানের উদ্যোগে বন্ধ ক্যাম্পাসে থাকা কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) থেকে শুরু হওয়া এ উদ্যোগের আওতায় প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে এসব প্রাণীর জন্য খাবার সরবরাহ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, ঈদের ছুটিতে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অধিকাংশই বাড়ি চলে যাওয়ায় ক্যাম্পাসে থাকা পথপ্রাণীগুলো খাবারের অভাবে কষ্টে পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে ছাত্রদলের পক্ষ থেকে কয়েকজন স্বেচ্ছাসেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গিয়ে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীর জন্য খাবার পৌঁছে দিচ্ছেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা মো. আতিকুর রহমান বলেন, ঈদের আনন্দ সবার জন্য। এই নীরব প্রাণীগুলোও আমাদের পরিবেশের অংশ। তাই তাদের কষ্টে ফেলে রাখা মানবিকতার পরিপন্থী। আমাদের সামান্য প্রচেষ্টা তাদের জন্য কিছুটা স্বস্তি এনে দিক এটাই আমাদের প্রত্যাশা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 − four =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ঈদের ছুটিতে বন্ধ ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের পাশে বাকৃবি ছাত্রদল

Update Time : ০৭:৪১:৩৩ pm, Wednesday, ১৮ মার্চ ২০২৬