দুই দিনে চার দপায় প্রায় ১০ লক্ষ পিস ইয়াবা জব্দ » দৈনিক সবুজ বাংলা
০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিনে চার দপায় প্রায় ১০ লক্ষ পিস ইয়াবা জব্দ

বাংলাদেশ মায়ানমার সীমান্ত টেকনাফ মাদক চোরাচালানের অন্যতম প্রধান হাব। আলোচিত এই জনপদে লাগামহীন মাদক চোরাচালান। দুই দিনে চার দপায় প্রায় ১০ লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজার মূল্য ৫০ কোটি টাকা
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে মাছবোঝাই একটি মিনি পিকআপ থেকে ১ লাখ ৭২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
৮ এপ্রিল, বুধবার সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ চেকপোস্টে পৌঁছালে সদস্যরা তল্লাশি চালান। একপর্যায়ে মাছের ড্রামের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ২০টি পোটলা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক মো. ফিরোজ (৩৫) ও হেলপার মো. ফয়সালকে (২০) আটক করা হয়। তাঁদের কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়েছে। ফিরোজ টেকনাফের নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা এবং ফয়সাল নাইটংপাড়া গ্রামের বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে আরো ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।
বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর জীম্বংখালী বিওপি’র টহলদল আজ সকালে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করে। এছাড়া হোয়াইক্যং বিওপি’র টহলদল একই এলাকায় অভিযান পরিচালনা করে আরও ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
অপরদিকে, হ্নীলা বিওপি’র একটি বিশেষ অভিযানে উদ্ধার করা হয় ২ লাখ পিস ইয়াবা।
এছাড়া গত এক মাসে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযানে ৩ হাজার ৯০০ কেজি সার জব্দ করা হয়েছে এবং ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

দুই দিনে চার দপায় প্রায় ১০ লক্ষ পিস ইয়াবা জব্দ

আপডেট সময় : ০৪:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬