পাকিস্তানে পৌঁছালো অন্তত ৬টি মার্কিন সামরিক উড়োজাহাজ » দৈনিক সবুজ বাংলা
০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে পৌঁছালো অন্তত ৬টি মার্কিন সামরিক উড়োজাহাজ

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি আলোচনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগেই পাকিস্তানে নেমেছে একাধিক মার্কিন সরকারি উড়োজাহাজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, অন্তত ছয়টি মার্কিন উড়োজাহাজ রাওয়ালপিন্ডির নুর খান বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করেছে।

এসব উড়োজাহাজে যোগাযোগ সরঞ্জাম, মোটরকেড সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম আনা হয়েছে। সোমবার দুটি উড়োজাহাজ অবতরণ করে, আর বাকি চারটি গত ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছায়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম-এর সঙ্গে বৈঠক করে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি পর্যালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিনিধি দলের জন্য “অভেদ্য নিরাপত্তা” নিশ্চিত করা হয়েছে এবং সব ধরনের আয়োজন সম্পন্ন।

তবে এখনো ইরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে তারা এই আলোচনায় অংশ নেবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটি আশাবাদী না হলেও বাস্তববাদী অবস্থানে রয়েছে।

তিনি তেহরানে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, শত্রুর বিষয়ে কিছুটা হতাশাবাদ থাকা স্বাভাবিক এবং সেটিই বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি।

এদিকে, পাকিস্তান সরকার মনে করছে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ অত্যন্ত জরুরি। দেশটি এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ইতিবাচক ভূমিকা রাখতে চায় বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

পাকিস্তানে পৌঁছালো অন্তত ৬টি মার্কিন সামরিক উড়োজাহাজ

আপডেট সময় : ০৭:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬