ত্রিশালে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৪ পরীক্ষার্থী বহিষ্কার » দৈনিক সবুজ বাংলা
১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ) অনুষ্ঠিত পরীক্ষায় অসাদু উপায় অবলম্বন করায় তাৎক্ষণিকভাবে ওই চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই ইসলামী রেনেসাঁ বিদ্যানিকেতন-এর শিক্ষার্থী।
কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা শুরুর আগেই সিসিটিভিতে আমরা দেখি চার জন শিক্ষার্থী বসার বেঞ্চ উলটপালট করেছে এবং  চুইংগামের আঠা দিয়ে সিসিটিভি বন্ধ করে দিয়েছে। পরে সিসিটিভির ফুজেট শনাক্ত করে তাদের বহিষ্কার করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, বহিষ্কারের পর পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে মাঠ প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মাইন পেলে গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের

ত্রিশালে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ০৫:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬