জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের » দৈনিক সবুজ বাংলা
০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ সরাসরি কার্যকর করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। দলটির মতে, গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনতার রায় বাস্তবায়নে সরকারের ধীরগতি জনগণের মধ্যে হতাশা তৈরি করছে এবং এটি গ্রহণযোগ্য নয়।

বুধবার (২২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাব-এর তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।

বৈঠকে মূল বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণ থেকে শুরু করে বর্তমান অধিবেশনের কার্যক্রম জনমনে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি অভিযোগ করেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিলম্ব হওয়ায় সংকট তৈরি হয়েছে এবং জুলাই জাতীয় সনদকে অবমূল্যায়ন করা হচ্ছে।

বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ। তাই গণভোটের রায় সংসদ বা আদালতের সিদ্ধান্তের চেয়েও নৈতিকভাবে ঊর্ধ্বে। তারা ‘গঠিত শক্তি’ ও ‘গাঠনিক ক্ষমতা’র পার্থক্য তুলে ধরে বলেন, জনতার রায়ই এখানে চূড়ান্ত।

সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, কোনো গোষ্ঠী বা দলের স্বার্থ নয়, বরং রাষ্ট্রের সামগ্রিক কল্যাণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জরুরি। তিনি গণভোট অধ্যাদেশ-২০২৫ কার্যকর করার আহ্বান জানিয়ে সতর্ক করেন, দাবি পূরণ না হলে জনগণ আবারও গণআন্দোলনে নামতে পারে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬