1:37 am, Sunday, 3 May 2026

ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন 

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
 শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা ও ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়।
পৌর শহরের বাসস্ট্যান্ড গোল চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, দোকান কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন। এতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।
র‌্যালি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, উপজেলা টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার জুলহাস আলমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

16 + seven =

About Author Information

Popular Post

ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন 

Update Time : ০৪:৫৭:৫৯ pm, Friday, ১ মে ২০২৬