12:23 am, Sunday, 3 May 2026

বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বদলগাছী, নওগাঁ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। এ ধরনের কর্মসূচি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, কৃষি নির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, উদ্যোক্তা, কৃষি কর্মকর্তা ও বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। কংগ্রেসে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × three =

About Author Information

Popular Post

বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Update Time : ০৫:৩০:৫১ pm, Saturday, ২ মে ২০২৬