12:22 am, Sunday, 3 May 2026

কক্সবাজারে ২০ হাজার ইয়াবা সহ পুলিশ সদস্য আটক

‎কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে নিয়মিত মাদকবিরোধী তল্লাশিকালে এক পুলিশ সদস্য ২০হাজার ইয়াবা সহ আটক হয়েছে।
১ মে, সন্ধ্যা ৭টারদিকে কক্সবাজার- টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে ৮ এপিবিএনে কর্মরত কনস্টেবল ঢাকা ডামরাইয়ের সজিব বেপারী ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথেই মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশীকালে তার বহনকৃত ব্যাগ হতে ২০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
‎এই ঘটনাকে কেন্দ্র করে ‎স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের শৃঙ্খলা, সততা ও জবাবদিহিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। যে বাহিনী সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করছে, সেই বাহিনীর একজন সদস্যের কাছেই যখন এমন বিপুল মাদক পাওয়া যায়, তখন তা সাধারণ মানুষের আস্থা থাকে কোথায়।
এই বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, কনস্টেবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। তবে কিভাবে সে মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‎অন্যদিকে রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
‎বিজিবি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে এ ঘটনার পেছনে কোনো বড় সিন্ডিকেট বা নেটওয়ার্ক জড়িত আছে কি না, তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে। মাদকবিরোধী যুদ্ধে কোনো ছাড় নয়, অপরাধী যে-ই হোক, তার পরিচয় নয়-তার অপরাধই হবে বিচার্যের মূল ভিত্তি।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 + twenty =

About Author Information

Popular Post

কক্সবাজারে ২০ হাজার ইয়াবা সহ পুলিশ সদস্য আটক

Update Time : ০৪:৪৬:৫১ pm, Saturday, ২ মে ২০২৬