11:39 pm, Saturday, 2 May 2026

ময়মনসিংহ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন মারা গেছেন

মো. মোসলেম উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক। তিনি জানান, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মোসলেম উদ্দিন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ রোববার (৩ মে) তিনটি স্থানে অনুষ্ঠিত হবে—ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠ এবং আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে। পরে তাকে নিজ বাড়ি নিউগী কুশমাইলে দাফন করা হবে।

দলীয় সূত্রে জানা যায়, মোসলেম উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন।

১৯৭০ সালের নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন আইনজীবী এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × 1 =

About Author Information

Popular Post

ময়মনসিংহ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন মারা গেছেন

Update Time : ০৬:০৪:৫৬ pm, Saturday, ২ মে ২০২৬