9:31 pm, Wednesday, 6 May 2026

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে : প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

মঙ্গলবার পেন্টাগনে দেওয়া ব্রিফিংয়ে তিনি বলেন, হরমুজ প্রণালিতে পরিস্থিতি কিছুটা অস্থির হলেও যুদ্ধবিরতি শেষ হয়নি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নতুন সামরিক মিশন মূলত সীমিত ও প্রতিরক্ষামূলক, যা জাহাজ চলাচল নিরাপদ রাখার জন্য পরিচালিত হচ্ছে।

অন্যদিকে একই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ভিন্ন মন্তব্য করেন। তিনি জানান, যুদ্ধবিরতির পরও ইরান একাধিকবার মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে, তবে তা পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর্যায়ে পৌঁছায়নি।

তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান বাণিজ্যিক জাহাজে কয়েকবার গুলি চালিয়েছে এবং কিছু কন্টেইনার জাহাজ জব্দ করেছে। একই সময়ে মার্কিন বাহিনীর ওপরও একাধিক হামলার ঘটনা ঘটেছে।

বর্তমান পরিস্থিতিকে তিনি “হয়রানিমূলক হামলা” হিসেবে উল্লেখ করে বলেন, ইরান এখনো পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করেনি, তবে তাদের আচরণ উত্তেজনা বাড়াচ্ছে।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথে তাদের নিয়ন্ত্রণে কোনো হুমকি এলে তারা আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে।

ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, ওয়াশিংটন মেনে না নিলেও হরমুজ প্রণালিতে নিজেদের অবস্থান বজায় রাখবে ইরান।

এর ফলে যুদ্ধবিরতি চলমান থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো উচ্চমাত্রায় রয়েছে এবং পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে মনে করছেন বিশ্লেষকেরা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 + seventeen =

About Author Information

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে : প্রতিরক্ষামন্ত্রী

Update Time : ০৮:৪২:১৯ pm, Tuesday, ৫ মে ২০২৬