7:46 pm, Wednesday, 6 May 2026

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ মৃত্যু, বাড়ছে উদ্বেগ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বুধবার (৬ মে) বিকেলে অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।

এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ২৬০ জনে।

এছাড়া এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ২২৩ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই শিশুদের নিয়মিত টিকা গ্রহণ ও অভিভাবকদের সচেতনতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 + 16 =

About Author Information

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ মৃত্যু, বাড়ছে উদ্বেগ

Update Time : ০৪:৪৭:৪৫ pm, Wednesday, ৬ মে ২০২৬