7:34 pm, Wednesday, 6 May 2026

সমঝোতা না হলে ইরানে আরও তীব্র হামলার হুমকি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি না হলে আগের চেয়েও তীব্র হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সমঝোতা হলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং হরমুজ প্রণালি সবার জন্য খুলে দেওয়া হবে।

বুধবার (৬ মে) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ইরান প্রস্তাবিত শর্তগুলো মেনে নেবে, যদিও এটিকে তিনি “বড় অনুমান” হিসেবে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেন, ইরান শর্ত না মানলে বোমাবর্ষণ শুরু হবে এবং তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি তীব্র হবে।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের দিকে এগোচ্ছে। প্রস্তাবিত ১৪ দফা চুক্তিতে মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ, ৩০ দিনের আলোচনা, হরমুজ প্রণালি থেকে ইরানের অবরোধ প্রত্যাহার, পারমাণবিক কার্যক্রম এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

তবে আলোচনায় ব্যর্থতা এলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক হামলা ও নৌ-অবরোধ জোরদার করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

7 + 19 =

About Author Information

সমঝোতা না হলে ইরানে আরও তীব্র হামলার হুমকি ট্রাম্পের

Update Time : ০৭:৩৩:২০ pm, Wednesday, ৬ মে ২০২৬